ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও স্বাস্থ্য বিভাগের সেবাদানকারীরা উপস্থিত ছিলেন।
আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার চার উপজেলা ও দুটি পৌরসভায় ৮২৪টি কেন্দ্রে একযোগে লক্ষাধিক শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৬ থেকে ১১ মাস পর্যন্ত ১২ হাজার ৮০০ শিশুদের নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯০ হাজার ৫০০ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ওরিয়েন্টেশন কর্মশালায় এ বিষয়ে আলোচনা করা হয়।










