ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মহাদশমীতে দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা।
সকাল থেকে মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনার ও সিঁদুর খেলায় মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। হিন্দু ধর্মাবলম্বীরা দেবীর আর্শিবাদ নিতে মণ্ডপে আসেন। বিহিতপূজা সমাপনান্তে তাঁরা দেবীর চরণে পুষ্পার্ঘ্য ও অন্ন অর্পণ করছেন।
নিজের পরিবার ও বিশ্ব শান্তির কামনায় হিন্দু সম্প্রদায়ের বিবাহিত নারীরা সিঁদুর খেলায় মেতে উঠেছে। বিবাহিত নারীদের পাশা পাশি পরিবারের সকল বয়সের নারীরাও মণ্ডপে উপস্থিত থেকে মা দূর্গাকে বিদায় জানিয়েছে।
বিজয়া দশমীর মধ্য দিয়ে জেলার ১৬০টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন শেষ হচ্ছে। সন্ধ্যায় শহরের কলেজ খেয়াঘাট ও লঞ্চঘাট এলাকায় সুগন্ধা নদীতে বিসর্জন দেওয়া হবে প্রতিমা।