কাঠালিয়া প্রতিনিধিঃ
এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি, কাঁঠালিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জনপ্রতিনিধি সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনের মাতা মোসাঃ নুরভানু বেগম এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কচুয়া বাজার জামে মসজিদ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তার স্বামীর পাশে দাফন করা হয়।
জানাজা নামাজে অংশ নেন কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালমান খান বিপ্লব, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন, রুবেল সমাজ কল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেল, শৌলজালিয়া হক্কোননূর দরবার শরীফের পীর মোঃ মঞ্জিল মোর্শেদ, বড়ইয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মোঃ জসিম উদ্দিন,মনস্বিতা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ওবায়দুল হক ওয়াদুদ, ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সফিকুল ইসলাম মিলন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
তাঁর মৃত্যুতে ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ মাহমুদা আলম মিতু, ঝালকাঠি, কাঁঠালিয়া, নলছিটি, রাজাপুর ও ভান্ডারিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতারা শোক জানিয়েছেন। উল্লেখ্য মোসাঃ নুরভানু বেগম (৮০) মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।