ঝালকাঠি প্রতিনিধিঃ
বরিশাল বিভাগীয় সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ঝালকাঠিতে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার শেখেরহাট ইউপি সড়কে চারা রোপণ করে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)এর উদ্যোগে শেখেরহাট ইউনিয়ন সড়কে ১ হাজার ২০০ গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা,জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন,প্রেসক্লাব সভাপতি অ্যাডভোটেক আককাস সিকদার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ।
বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের(BDIRWSP)আওতায় ১৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে সড়কের দুই পাশে সবুজায়ন বৃদ্ধি,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কের পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে তা পরিবেশ রক্ষার পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করাছেন।











