ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামে চাঁদা না পেয়ে এক ঠিকাদারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। আহত মাহাবুব শরীফ (৪০) ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউড়ি গ্রামের মৃত. মেরাব আলী শরীফের ছেলে ও ঠিকাদার। আহত মাহাবুব শরীফ ঝালকাঠি সদর হাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঠিকাদার মাহাবুব শরীফ জানান, কাজ দেখাশোনার জন্য আওড়াবুনিয়া বাজারের পাশে একটি বাড়িতে থেকে বিশখালী নদীর বেরিবাধেঁর কাজ করান তিনি ।
কাজ চলাকালে আওড়াবুনিয়া বাজার এলাকার মো. সোহাগ হাওলাদার মাহাবুব শরীফের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করা বিভিন্ন সময় বেরিবাঁধের পাইলিং নির্মানের বাঁশ ও গাছ ফেলে দেয় । এর প্রতিবাদ করায় ক্ষুব্দ ছিল সোহাগ। শনিবার রাতে মোবাইলে ফোনে টাকা রিচার্জ করে বাসায় ফেরা সময় সোহাগ হাওলাদার তার ভাই মিজান হাওরাদার ও রাকিব খান মিলে মাহাবুব শরীফের উপরে পিছন থেকে হামলা করে।
এসময় গাবগাছের লাঠি দিয়ে এলাপাথারি পিটায় তাকে। শ্রমিকদের মজুরি ও বেকু মেশিনের তেল কেনার জন্য মাহাবুরের কাছে থাকে ৩০ হাজার টাকাও নিয়ে যায় হামলাকারিরা। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে বাজারে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। অবস্থার অবনতি হলে ঝালকাঠি সদর হাসপাতালে এনে ভর্ত্তি করায়। মাহাবুব শরীফের ডান হাত ভেঙ্গে গেছে। এছারাও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত মাহাবুব শরীফ জানিয়েছেন।