ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ(২০-২৬ মার্চ) উপলক্ষে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ্যাডভোকেসি সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
সিভিল সার্জন ডাঃ সিহাব উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মোঃ সিদিকুর রহমান খান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবির ও ইসলামিক ফাইন্ডেশন ঝালকাঠির উপ-পরিচালক মশিউর রহমান বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলায় জেলায় এই সপ্তাহে ১ লক্ষ ৯০ হাজার শিশু (৫-১৬) বছর পর্যন্ত বিদ্যালয় বিদ্যালয় শিশুদের খুদে ডাক্তারদের মাধ্যমে কৃমিনাশক ট্যাবলেট খাওনো হবে।
এই বয়সি বিদ্যালয় বর্হিভূত শিশুদের ভ্রাম্যমান টিমের মাধ্যমে ট্যাবলে খাওয়ানো হবে। এই কর্মসূচি সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়েছে। জেলা স্বাস্থ্যবিভাগ স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও খুদে ডাক্তার কার্যক্রম নিয়ন্ত্রণ এতে সহযোগীতা করছে।










