ঝালকাঠি প্রতিনিধিঃ
জাতীয় মৎস পক্ষ-২০২৬ উপলক্ষে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও মৎস বিভাগের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লঞ্চঘাট থেকে শুরু হয়ে পৌর খেয়াঘাট, ডিসি পার্ক হয়ে পৌর মিনি পার্ক এলাকায় গিয়ে শেষ হয় এ প্রতিযোগীতা। স্থানীয় মৎসজীবীরা তাদের ৯টি মাছধরার নৌকা নিয়ে ঐতিহ্যবাহি এ বাইচে অংশ নেয়।
এতে প্রথম হয় মাহাবুবু সিকদারের ধানসিঁড়ি দল, ২য় এবং ৩য় হয় চানমিয়ার গাবখান দল এবং সোবাহান হাওলাদারের জাঙ্গালিয়া দল। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মৎস অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক মো. মহসীন।
এ উপলক্ষে শহরের পৌর মিনি পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। নৌকা বাইচ দেখতে সুগন্ধা নদীর তীরে ভীর জমে বিভিন্ন বয়সের অসংখ্য মানুষের। জাঁকজমকপূর্ণ এমন আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজে মেতেছিল।











