ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বর্ষাকালকে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ঝালকাঠিতে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে।
আজ সোমবার ৩০ মার্চ দুপুরে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙিনায় ছাত্রদল নেতা মোঃ সফিকুল ইসলাম এর নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়। বৃক্ষরোপন অনুষ্ঠানে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক’সহ সিনিয়র শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপি এ কর্মসূচিতে ঝালকাঠির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় বৃক্ষরোপন করা হবে এবং সকল শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।










