কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে গুণী (শ্রেষ্ঠ) সহকারী শিক্ষক- ২০২৫ নির্বাচিত হয়েছে মোঃ কবির হোসেন।
১৫ সেপ্টেম্বর সোমবার কাঠালিয়া প্রাথমিক শিক্ষা অফিসের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি প্রকাশ করা হয়েছে।
কবির হোসেন বর্তমানে উপজেলার ৩০ নং বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এ ছাড়াও তিনি উপজেলা কাব স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন।










