নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা সোমবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা মৎস্য ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরগুনা জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ ছাড়াও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অবৈধ জাল ও অবৈধ মৎস্য আহরণ নিয়ন্ত্রণকরন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা ভারতের সাথে মিলিয়ে করা, নিখোঁজ ছেলেদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা ভিজিএফ এর সাথে নগদ অর্থ প্রদানসহ প্রণোদনার ব্যবস্থা করা, যথাসময়ে ভিজিএফ এর চাল বিতরণ করা, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অভয়াশ্রম স্থাপন করা, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা বিষয় আলোচনা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার চিত্তরঞ্জন শীল, দৈনিক সৈকত সংবাদের নির্বাহী সম্পাদক জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুমন শিকদার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান টিটু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল ইসলাম পনু, আব্দুল খালেক, তোতা মেম্বার ও বাচ্চু চৌধুরী প্রমুখ।










