ঝালকাঠি প্রতিনিধিঃ
কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে ঝালকাঠি জেলার বিস্তীর্ণ এলাকার বোরো ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সদর উপজেলা দেখাগেছে কোথাও আধাপাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে, আবার কোথাও পুরো ক্ষেত ডুবে গেছে, ফলে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
জেলায় চলতি মৌসুমে ১৩ হাজার ৮২৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬৯২ হেক্টরের ধান কাটা সম্পন্ন হয়েছে। শেষ সময়ে প্রাকৃতিক দুর্যোগে অধিকাংশ ক্ষেত ক্ষতির মুখে পড়েছে।
সদর উপজেলার কৃষকরা জানান, অতিবৃষ্টিতে তার ব্রি-৭৪সহ বিভিন্ন জাতের ধান পানিতে তলিয়ে গেছে, ফলে ফসল ঘরে তোলা অনিশ্চিত হয়ে পড়েছে।
কৃষি বিভাগ জানায়, মাঠপর্যায়ে কৃষকদের দ্রুত পাকা ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমানে ৯টি কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা চলছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। উৎপাদন খরচ বৃদ্ধি, জ্বালানি সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ঝালকাঠির কৃষকেরা এবার বোরো মৌসুমে বড় লোকসানের শঙ্কায় রয়েছেন।











