ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি বেসরকারি সংস্থা আশার জেলা র্কাযালয়ে সদস্য বাচ্চু হাওলাদারকে তার হাটের বাইপাস সার্জারি জন্য চিকিৎসা সহায়তা হিসাবে অনুদানের ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার বিকেল ৩ টায় আশা কার্যালয়ে এই প্রতিষ্ঠানের রিজোওনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদারে কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন ।
এই সময় জেলার সিনিয়র ডিস্টিক ম্যানেঞ্জার জাকির হোসেন এবং জেলার সকল আর এস ও, এসই গন উপস্থিত ছিলেন । বাচ্চু হাওলাদার এই আশার সদস্য ও জেলার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ।
আশা কৃর্তপক্ষ জানিয়েছেন আশা তাদের সদস্যদের এই ধরনের অপারেশন সহ জটিল ১৪ টি রোগে আক্তান্তদের এই ধরনের অনুদান প্রদান করে আসছে। এ ছাড়া ও নারী সদস্যদের চোখ অপারেশন সহ বিভিন্ন জটিল অপারেশনে বিভিন্ন অনুদান দিচ্ছে।











