ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদীতে হঠাৎ করে ভাঙন দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে বিষখালী নদীর ভাঙনে মঠবাড়ী ইউনিয়নের বাদুরতলা বাজার ঘর-বাড়ি শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়েছে। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
আজ ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন তিনি। দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে কাজ করা হবে বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এ সময় তিনি বলেন, আমার বাড়িও নদী ভাঙ্গন কবলিত এলাকায়। আমি ইতি মধ্যেই সংসদে এ অঞ্চলের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের কথা তুলে ধরেছি। আশা করি অল্প দিনের মধ্যেই ভাঙন রোধের কাজ শুরু হবে। টেকসই বেড়িবাঁধের নির্মাণ করা হলে এ অঞ্চলের মানুষের দূর্ভোগ লাগব হবে।










