ঝালকাঠিতে রাইজিং লায়ন ফুটবল একাডেমির উদ্ভোধন উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঝালকাঠি পৌর স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল সুগন্ধা একাদশ ৩-২ গোলের ব্যবধানে ধানসিড়ি একাদশকে পরাজিত করেছে। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এড. মোঃ আক্কাস সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ আল মামুন খান ধলু, সরকারি বিদ্যালয়ের শিক্ষক ফয়সাল রহমান জসিম, আফজাল হোসেন, ফুটবল প্রশিক্ষক মোশারফ হোসেন এবং ঝালকাঠির সাবেক ক্রীড়াবিদ ও সাংবাদিক মানিক রায় ও সাবেক ক্রীড়াবিদ ও সাংবাদিক দুলাল সাহা, সাবেক ফুটবল খেলোয়ার হানিফ মাহামুদ উপস্থিত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ আল ইমরান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।