ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে‘সৈয়দ মোয়াজ্জেম জেনারেল ও ডায়াবেটিক হাসপাতাল’পরিদর্শন শেষে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি ডায়াবেটিক সমিতির আয়োজনে সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড.এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি ডায়াবেটিক সমিতির সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন,সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর,জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস শিকদার।
মতবিনিময় সভায় হাসপাতালটির সার্বিক অগ্রগতি, চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা ঝালকাঠির সাধারণ মানুষের জন্য ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,চিকিৎসক, সাংবাদিকসহ ডায়াবেটিক সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











