ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় কয়েক দিনের টানা বৃষ্টি ও পানি বৃদ্ধির কারনে নিচু এলাকার রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে। তবে দ্রæত পানি কমে না গেলে আমনের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।
ঝালকাঠি জেলায় চলতি আমন মৌসুমে ৪৮ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে জেলা কৃষি বিভাগ। কিন্তু কয়েক দিনের বৃষ্টি ও পানি বৃদ্ধির কারনে নিচু এলাকার ক্ষেত তলিয়ে রয়েছে।
এতে দুশ্চিতায় পড়ছে কৃষকরা। তবে আবহাওয়া ভাল হওয়ায় ইতোমধ্যে আমন ক্ষেতের পানি নামতে শুরু করেছে। জেলা কৃষি বিভাগ জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এবং দ্রæত পানি কমে যাওয়ায় রোপা আমনের তেমন ক্ষতি হয়নি।