ঝালকাঠি প্রতিনিধি:
ঋতু পরিবর্তনের কারণে হটাৎ গড়ম বেড়ে যাওয়ায় ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপে গত কয়েক দিনে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ।
গত ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে শিশুদের সংখাই বেশি। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমসিম খাচ্ছেন কর্তৃপক্ষ। দেখা দিয়েছে শয্যা সংকট। ঋতু পরিবর্তন ও হটাৎ গরম বেড়ে যাওযায় বয়স্ক ও শিশুরা বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা।
ঝালকাঠি সদর হাসপাতালের তথ্য মতে, গত ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ডায়ারিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪০৯ জন রোগী। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন ডায়রিয়ার রোগী চকিৎসা নিচ্ছেন।










