ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার যেকোনো অপচেষ্টা ছাত্রসমাজ মেনে নেবে না।
একই সাথে অনলাইনে অপপ্রচার এবং নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উক্ত বিক্ষোভ মিছিলে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।











