ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ১৩ হাজার ৮২৬ হেক্টরে বোরো আবাদ কর্তন শুরু হয়নি। ইতিমধ্যেই জেলায় ১০ হাজার ৪৫ হেক্টরে আউশ আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকার জেলা এই ৪টি উপজেলায় আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৮৮ লাখ ২৬ হাজার ২২৫ টাকার প্রনোদনা সহায়তা বরাদ্দ দিয়েছে। ১১ হাজার ৫০০ জন কৃষককে সম-পরিমাণ ১১ হাজার ৫০০ বিঘা জমিতে চাষাবাদের জন্য এই প্রনোদনা দেয়া হয়েছে। ১জন কৃষক বিঘা প্রতি চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে।
এর আলোকে সোমবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে সদর উপজেলায় ২৫৫০জন কৃষকের মধ্যে সার বীজ বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। উপজেলা চত্বরে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাগুপতা মেহনাজ প্রধান অতিথি ছিলেন। উপজেলা কৃষি অফিসার আলী আহাম্মেদের সভাপতিত্বে উপজেলা কৃষি বিভাগের কৃষিবিদ মোসাঃ খাদিজা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।










