নিজস্ব সংবাদদাতা,ঝালকাঠি ::
ঝালকাঠিতে জেলা প্রশাসন স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অবিরাম প্রচার প্রচারণা চালালেও সাধরাণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার প্রবণতা নেই। প্রতিদিন জেলা সংক্রমনের হার বৃদ্ধি পাচ্ছে। ফ্রেব্রæয়ারির মাসের প্রথাম সপ্তাহের সোমবার পর্যন্ত ৫৯১টি নমুনা পরীক্ষার মধ্যে ৩৫৯জন ব্যক্তি আক্রান্ত হয়েছে। আক্রান্তের তালিকায় জন প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মী ও সাধারণ নাগরিক রয়েছে। জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ৯১০জনেরক নমুনা পরীক্ষার মধ্যে ৫হাজার৩৫৭ পজেটিভ ও ১২ হাজার ৬১৬জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। এই সময়ে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৮০৭জন ও মৃত্যু হয়েছে ৭৩ জনের। বর্তমানে ৪৬৫ জন হোম আইসোলিয়েশন ও ১২জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।










