কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় কাঠালিয়ার বালিকা দল জাতীয় পর্যায়ে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করে। দেশ সেরা এ অর্জনের জন্য পাঁচজন প্রতিযোগীকে উপজেলা প্রশাসন এ সংবর্ধনার দেন। এতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কমিশনার ভূমি সুমী রানী বল, সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার কে এম জামানসহ অনেকে।
সংবর্ধনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি সম্মাননা ক্রেস্ট তুলে দেন।











