কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় সাংবাদিক জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করছেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। কাঠালিয়া থানা পুলিশের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে থানা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, সাংবাদিক,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি ও পুলিশ একাত্রিত হয়ে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন ও আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)প্রশান্ত কুমার দে, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অীফসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান উজির সিকদার, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী, ওসি (তদন্ত) এইচ এম শাহীন, ইউপি চেয়ারম্যান মো.হারুন অর রশীদ, শিশির দাস, মো.আমিরুল ইসলাম ফোরকান, মোঃ মাহামুদুল হক নাহিদ সিকদার, মাহমুদ হোসেন রিপন, মো.মিঠু সিকদার, এসআই মো.আহসান উল্লাহ, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো.কাজল, সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন খান, সাধারন সম্পাদক মোঃ মাসউদুল আলম, আজকের পত্রিকার প্রতিনিধি মো. সাকিবুজ্জামান সবুর, খোলা কাগজ পত্রিকার সাংবাদিক মাসুম বিল্লাহ জুয়েল, জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোসাদ্দেক বিল্লাহসহ জনপ্রতিনিধি, রাজনিতীবিদ ও সরকারি কর্মকর্তাবৃন্দ অংশ নেন।











