কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ সুজন ঘরামীকে হত্যাকারীর বিচারের দাবীতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের আয়োজনে রাজাপুর-কাঠালিয়ার সড়কের কচুয়া বাজার ভূমি অফিসের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন, সমাজ সেবক মোঃ মনিরুল ইসলাম রুঙ্গু, ইউপি সদস্য ও বিজয় টিভির ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশ, প্যানেল চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, মহিলা ইউপি সদস্য মোসাঃ শাহানাজ পারভীন প্রমূখ। বক্তরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান। তা না হলে পরবর্তিতে কঠোর আন্দোলোনের হুশিয়ারী দেন।
উল্লেখ্য যে, জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষর হামলায় শিক্ষক সুজন ঘরামী আহত হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ মার্চ মৃত্যু বরন করেন শিক্ষক সুজন ঘরামী।











