কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী তালুকদারের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা নগদ ৯০ হাজার টাকা, ২২ ভরি স্বর্ণালংকার ও মূলমান জিনিষপত্র লুট করে নিয়ে যায়।
গতকাল ১৯ মার্চ মঙ্গলবার দিবাগত গভীর রাতে আট-দশ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়ীর দোতলার দরজা ভেঙ্গে ঘরে ডোকে। ডাকতরা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী তালুকদারকে রশি দিয়ে বেঁধে রাখেন এবং পরিবারের অন্য সদস্যদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যমান জিনিষপত্র নিয়ে যায়।
কাঠালিয়া থানা ওসি (তদন্ত) সমীর কুমার দাস জানান, ঘটনাস্থল পুলিশের একটি দল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।










