কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি,দরিদ্র পরিবার ও দুটিটি এতিমখানা ও হাফেজী মাদ্রাসায় হুইলচেয়ার,ঢেউটিন, সেলাই মেশিন ও বৈদ্যুতিক পাখা( ফ্যান) বিতরণ করা হয়েছে।
১১ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব এর আয়োজিত করেন। প্রেসক্লাব সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান।
চারজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে হুইলচেয়ার,এক নারীকে আত্মকর্মসংস্থানের জন্যে সেলাই মেশিন, চিংড়াখালী দরবার শরিফের এতিমখানা ও হাফিজি মাদ্রাসায় চারটি বৈদ্যুতিক ফ্যান এবং দুই ব্যক্তিকে তিন বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।