কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক জানান- বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। একটি দল এ নিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছে।
মতবিনিময় সভায় সাংবাদিকসহ জেলা পরিষদ নিবার্হী সচিব মোঃ ইমরান শাহারিয়া, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকে সৈয়দ হোসেন। সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত, জেলা ছাত্রদলের আহ্বায়ক আলী হাসান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।