কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী আওরাবুনিয়া বাজারের টোল ফি করে দিলেন আওরাবুনিয়া কৃতি সন্তান সমাজসেবক মোঃ শামসুল হক সুমন। পহেলা বৈশাখ ১৪৩৩ হতে ৩০শে চৈত্র ১৪৩৩ পর্যন্ত বাজারের খাজনা ফ্রি করে দিয়েছেন।
তার এ খাজনা মওকুফ করে দেওয়ায় আওরাবুনিয়া বাজারারে ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাসহ সাধারন জনগন তাকে অভিনন্দন জানিয়েছেন।
বিএনপি নেতা শামসুল হক সুমন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল ভাইয়ের পক্ষ হতে এ ব্যবস্থা করে দেন ।
বিগত ২০২১ হতে ২০২৪ ইং তারিখ পর্যন্ত বাজারের ইজারা জনগনের সুবিধার্থে খাজনা মওকুফ করেছিলেন সমাজসেবক মোঃ শামসুল হক সুমন। :
তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও ইসলামিক কর্মকান্ড সহ এলাকার সার্বিক উন্নয়নে সহযোগিতা করে আসছেন।
সুমন সকলের কাছে দোয়া চেয়েছেন,যাতে ভবিষ্যতে এ সকল সামাজিক কর্মকান্ড পরিচালনা করতে পারেন।