কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় প্রতি বছরের ন্যায় বাংলা নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার উত্তর আউরা গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন স্থানের ১০ টি ঘোড়া অংশ নেয়। স্থানীয় যুব সমাজ এ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করেন। দৌড়ে মোঃ ইমনের ঘোড়া প্রথম, মহসিনের ঘোড়া দ্বিতীয় ও রিফাতের ঘোড়া তৃতীয় হয়।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ কিশোর মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ হাছিব ভুট্ট, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান বাদাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা দিপংকর চন্দ্র শীলসহ অনেকে উপস্থিত ছিলেন ।
ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার। স্থানীয় শতশত নারী, শিশু, পুরুষ ও যুবকরা ঘোড়দৌঁড় প্রতিযোগিতা উপভোগ করেন।