কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
সমাজে যা ইচ্ছা তাই করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায় না,আর্মি, পুলিশ,বিজিবি র্যাব থাকার পরেও শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল। এ কথাগুলো বলেছেন, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল। কাঠালিয়া উপজেলার কচুয়া বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালি নদীর উপর ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আজ ১৭ আগস্ট সোমবার দুপুরে কচুয়া ফেরিঘাটে রুবেল সমাজকল্যাণ ও ক্রিড়া সংঘের আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন। তিনি আরও বলেন, বিষখালি নদীতে কচুয়া-বেতাগী ফেরী পয়েন্টে ব্রিজ নির্মাণ আমার শপথ, যে কোনো মূল্যে স্থানীয় জনগণের আকাঙ্খা বিষখালি নদীর এ ব্রিজ আমি নির্মাণ করব। উন্নয়নের জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকলে সমাজ গড়া সম্ভব। তারেক রহমান কল্যাণকর রাষ্ট্র গঠনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এ কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহরিয়ার শরীফ খান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপি’র সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজামীরবহর, রুবেল সমাজকল্যাণ ও ক্রিড়া সংঘের সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেল সহ বিএনপি ও সহযোগী সাংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।