কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, যুবদলের সদস্যসচিব জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আশিকুর রহমান আশিক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাসিব ভুট্টোসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।











