কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ ১৬ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহিদ দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমী রানী বল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপস কুমার তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্কার সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার মুন্সী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ জুলাই শহিদ দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে অতিথিরা জুলাই শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন। আলোচনা শেষে জুলাই শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন মাওলানা মোঃ আমির হোসেন। কাঠালিয়া উপজেলা প্রশাসন এর আয়োজন।