কাঁঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে দিনব্যাপী এ ক্যাম্পে চার শতাধিক রুগিকে চিকিৎসা দেয়া হয়েছে।
এ সময় রোগীদের ছোখের রোগ সনাক্ত, চশমা, ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য বাছাই এবং ব্যবস্থাপত্র প্রদান করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশন এর আয়োজন করেন। বরিশালের গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল এ ক্যাম্প পরিচালনা করেন।
বরিশালের গ্রামীন জিসি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিসৎক ডাঃ রাকিনের নেতৃতে ১০ সদস্যের মেডিকেল টিম এ ক্যাম্প পরিচালনা করেন। এ সময় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাওলাদার সার্বিক দায়িত্ব পালন করেন।










