কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বসত ঘর ও ৪টি ব্যবস্যা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে কমপক্ষে ২০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।
আমুয়া বাজারের চালিতাবুািনয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শনিবার রাত ১০ টার দিকে প্রথমে মোঃ সবুজ গোলদারের বাড়িতে আগুন লাগে। মুহুর্তের মধ্যে মোঃ সবুজ তালুকদারে বসতঘর ও মোঃ জাকরি গোলদারে ৪টি ব্যবস্যা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন অগ্নিকান্ডে তাদের কমপক্ষে ২০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। কাঠালিয়া ফায়ার সার্ভিস ও পাশ্ববর্তি বামনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ওয়াদুদ হাওলাদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।










