জনতার খবর ডেক্সঃ
কাঠালিয়া প্রেসক্লাব ও জনতার খবর পরিবার ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামালের সুস্থ্যতা কামনা করেছেন।
জানা যায় ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল আজ ১৮ মে সোমবার সকাল ১১ ঘটিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিয়মিত শারীরিক চেকআপের জন্য ৭ দিনের সফরে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
এ বিষয়টি তার ব্যক্তিগত সহকারী ( পিএ) মোঃ ফোরকান হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমিক ফেইজবুকে তার সুস্থ্যতার জন্য দোয়া চেয়ে অবহিত করেছেন।