কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা, আমুয়া নতুন বন্দর জামে মসজিদের পেশ ইমাম, সাবেক মাদ্রাসার শিক্ষক, জনপ্রিয় ইসলামি বক্তা, ছারছিনা ও নেছারাবাদের কর্মী মোঃ মতিয়ার রহমান (মতি হজুর)।
মেধা ও সেবায় স্বীকৃতিতে ৯০ এর দশকে সরকারি ভাবে বাংলাদেশের মধ্যে ১৩ জন জনের মধ্যে ঝালকাঠি জেলায় তিনিই হজের সুযোগ পেয়েছিলেন তিনি গতবছর ৬ জানুয়ারি ২০২৪ ইং তারিখে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছিলেন। তিনি ০১ মার্চ ১৯৪৭ সালে জন্ম গ্রহন করেছিলেন।
তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে ও বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত ও মিলাদের আয়োজন করা হয়েছে।










