বরিশাল প্রতিনিধিঃ বরিশালে সুবিধা বঞ্চিত অসহায় ও দুঃস্থ ২৪ নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে। ৫ জুন রোববার দুপারে বরিশাল সার্কিট হাউজের হলরুমে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ ও এনজিও সংগঠক কাজী জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন। এতে জেলার ২৪ জন অসহায় ও দুঃস্থ ২৪ জন নারীর হাতে ২৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়।










