ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির ভিমরুলী খালে গোসল করতে নামার উদ্দেশ্যে আমগাছ থেকে ঝাঁপ দিয়ে মো. সানি নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে ভিমরুলী বাজারের উত্তর পাশের খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের সোহেলের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল প্রায় ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একটি দল ট্রলারে করে ভ্রমণের উদ্দেশ্যে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে দুপুর আড়াইটার দিকে তারা ভিমরুলী বাজারের উত্তর পাশে খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মো. সানি নদীর পাড়ে থাকা একটি আমগাছ থেকে নদীতে ঝাঁপ দেয়। তবে ঝাঁপ দেওয়ার পর সে আর পানির ওপর ভেসে ওঠেনি। সঙ্গে থাকা ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন।
ভক্সপপঃ নিখোঁজ সানির স্বজন।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।










