ঝালকাঠি প্রতিনিধিঃ
মাদকে সয়লাভ ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন। এজন্য সন্তানদের ভবিষৎ নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা।
মাদক নির্মুলে ব্যতিক্রম উদ্যোগে নিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক আইনজীবী। তিনি সকলকে নিয়ে শনিবার বিকালে মাদকের বিরুদ্ধে ইউনিয়নের বিভিন্ন স্থানে অর্ধশত ব্যনার লাগিয়েছেন। ইউনিয়নের গুরুত্বপূর্ন স্থানে দুই হাজার পোস্টার টাঙ্গানো হয়েছে।
এছারা ইউনিয়নের ৬৬ টি মসজিদে এক যোগে মাদকের কুফল নিয়ে আলোচনা করা হয়। জনগনকে সচেতন করতে ইউনিয়ন জুড়ে লিফলেট বিতরন করা হয়। মাদক নির্মুলে এমন উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল আমিন হাওলাদার।
তার সাথে এগিয়ে এসেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিরাজ হাওলাদার রানা ও পপার্স লিগ্যাল এইড ফান্ডেশনের ঝালকাঠি জেলা সভাপতি মো.আউয়াল খান। মাদকের বিরুদ্ধে এমন আন্দোলনে খুশী স্থানীয়রা। তারা আশা করছেন এই আন্দোলনের মাধ্যমে এলাকা মাদক মুক্ত হবে।











