ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ আলী হাসানের সভাপতিত্বে সদস্য সচিব সাইদুল ইসলাম রনির সঞ্চালনায় বক্তৃতা করেন সিনিয়র যুগ্মআহ্বায়ক আহমেদ সালাইদ্দিন, মুবিনুল ইসলাম সাদ্দাম।
এসময় জেলা, পৌর, সদরসহসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তিতে আনন্দ মিছিল করা হবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেয়।











