ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চলমান চার কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) রাসেল সাবরিন।
এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি ও কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
আজ৬০ জুলাই রবিবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠী থেকে আধাখোলা এলাকা এবং সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী থেকে বড় কৈবর্তখালী পর্যন্ত মোট চার কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খনন ও পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।
এক কোটি তিন লাখ টাকার বেশি ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজের গুণগত মান, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ উপকারিতা সম্পর্কেও খোঁজখবর নেন সচিব।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বাশার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির মোল্লাসহ অনেক।











