ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবের নব নির্বচিত ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি স্বাধীন বাংলাদেশের প্রবাদপুরুষ সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বরিবার প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি কাজী খলিলুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যর কমিটিতে সহসম্পাদক আক্কাস সিকদার ও মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মানিক রায়, সহ-সাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রতন আচার্য্য, নির্বাহী ৪টি সদস্য পদে মু. আব্দুল রশিদ, চিত্তরঞ্জন দত্ত, মাইনুল হক লিপু ও জহিরুল ইসলাম জলিল উপস্থিত ছিলেন।
গত ২২ জানুয়ারি ঝালকাঠি প্রেসক্লাবের এই দ্বির্বাষিক নির্বাচনে এরা স্ব-স্ব পদে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণে পর বঙ্গবন্ধুর সমাধি সৌধে এসে শ্রদ্ধা নিবেদন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।










