ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা ও দায়েরা জজ আদালতে তথ্য ও সেবা কেন্দ্র চালু হয়েছে। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়েরা জজ মো. রহিবুল ইসলাম।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আমিনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসিমুল হাসান।
তথ্য ও সেবা কেন্দ্রে নির্মানে ব্যায় হয়েছে এক লাখ ৯৫ হাজার টাকা। গনপূর্তা বিভাগ এ কাজ বাস্তবায়ন করে। এখান থেকে জেলা ও দায়েরা জজ আদালত সম্পর্কৃত বিভিন্ন রকমের তথ্য পাওয়া যাবে বলে আদালত সুত্রে জানাগেছে।
উদ্বোধনের পূর্বে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় ও আহতের দ্রুত সুস্থতা কামনায় নিরাবতা পালন করা হয়।










