কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের ব্যবসায়ী মোঃ আফজাল তালুকদার (৪৫) হিট স্টোকে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ ২০ এপ্রিল শনিবার রাত সাড়ে ৮টার সময় কাঠালিয়া বাসষ্ট্যান্ডের বাসায় ইন্তেকাল করেন। স্বজন ও স্থানীয়রা জানান, তীব্র তাবদাহের কারনে আফজালের মৃত্যু হয়েছে।
মৃত মোঃ আফজাল তালুকদার উপজেলার পশ্চিম আউরা গ্রামের মৃত মো. আনোয়ার তালুকদারের বড় ছেল। মৃতকালে স্ত্রী, দুই সন্তানসহ আত্মীয়–স্বজনসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।










