কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২৪ জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কাঠালিয়া এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক মনির , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইব্রাহিম খান, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ ইস্ফাকুল কবির, সাংবাদিক মোঃ ফারুক খানসহ, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত মৎস্যজীবী ও মৎস্যচাষিরা।
মৎস্য সপ্তাহের ২য় দিনের কর্মসূচি অনুযায়ী উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরন এবং উপজেলার ৩ জন সফল মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়।










