কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে সন্ত্রাস,নাশকতা,জঙ্গিবাদ, বাল্য বিবাহ প্রতিরোধ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জহোর আলী।
এ সময় অন্যোদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, ঝালকাঠি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংছিং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া থানার ওসি তদন্ত মোঃ শাহিন, সাবেক জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন, বীর মুক্তি যোদ্ধা মোঃ শাহজাহান হাওলাদার, শিক্ষক,ইউপি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান খান, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও অত্র পরিষদের ইউপি সদস্য, মহল্লাদারবৃন্দ।










