কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসাধারনকে সচেতন করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ উাঠন বৈঠক অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা পরিষদ এর আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উঠান বৈঠকে সাধারণ ভোটারদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাপক ধারণা দেন। এতে শত শত নারী পুরুষ ভোটার উপস্থিত ছিলেন।
এ সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সর্ম্পকে লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া ক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারন ভোটাররা।










