কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় ধান ক্ষেতে ইদুর মারা বৈদ্যুতিক ফাদের জড়িয়ে আবদুল মজিদ মল্লিক নামের এক বৃদ্ধ মারা গেছেন।
আজ বুধবার (১৮ মার্চ) উপজেলার নেয়ামতপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ মল্লিক (৬৫) পাটিখালঘাটা ইউনিয়নের নেয়ামতপুরা গ্রামে বাসিন্দা।
তার ছেলে কামরুল ইসলাম জানান, বাড়ির পাশের ধান ক্ষেতে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা ছিলো। সকালে ক্ষেতে কীটনাশক ছিটানোর জন্য ক্ষেতে যান বাবা। এ সময় অসাবধানতাবসত বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।










