কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ার শৌলজালিয়ায় গাউছুল আযম শাহসুফি নফিজুর রহমান হক্কোননুরীর তিন দিন ব্যাপী ১০৭ তম বার্ষিক ওরস শরীফ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
আজ ২২ ফেব্রুয়ারি রবিবার সকালে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ওরস শরীফের কার্যক্রম শেষ হয়।
হক্কোননুর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মঞ্জিল মোর্শেদ এতে সভাপতিত্ব করেন। তিনদিনের এ ওরশ শরীফে দেশ-বিদেশের হাজার হাজার নারী পুরুষ ভক্তদের মিলন মেলায় পরিণত হয়।
ওরশকে কেন্দ্র করে দরবারের পার্শ্ববর্তী মাঠে এক মেলা বসেছে। মেলায় শিশুদের বিনোদনের ব্যবস্থা, নারীদের বিভিন্ন রকমের প্রসাধনী, গিরস্তালীর কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও বাহারি রকমের খাবারের স্টল স্থান পেয়েছে ।
গত ১৯ ফেব্রুয়ারি ফজর নামাজ বাদ নিশান উড়িয়ে ওরশের কার্যক্রম শুরু হয়।










