মানবিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডব ঈধহ ঈযধহমব (ডঈঈ)সংগঠনের আয়োজন ঝালকাঠিতে তিন দিনব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষ হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে, ডঈঈ-এর সার্বিক তত্ত্বাবধানে এবং বরিশাল ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় আগামী ২ থেকে ৪ জুলাই পূযন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
এই কর্মসূচি শেষ দিনে শনিবার দিনব্যাপী ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ডঈঈ-এর উদ্যোগে এবং অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিলের পরিচালনায়, বরিশাল ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় একটি বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি রোগী নির্বাচন ও বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা, বয়সজনিত দৃষ্টিসমস্যায় আক্রান্তদের বিনামূল্যে চশমা প্রদান এবং স্বল্পমূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এই ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগী অংশগ্রহণ করে এদের মধ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শেষে ৩০ জনকে বরিশালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয় । এই ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগী অংশগ্রহণ করে ।
কর্মসূচির প্রথম দিন ২ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৫টায় ঝালকাঠি সদর হাসপাতালের আমন্ত্রণে শিশুদের ডে-কেয়ার অপারেশন কার্যক্রম পরিচালনা করেন অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল। ৩ জুলাই (শুক্রবার) সারাদিন ঝালকাঠি সরকারি মহিলা কলেজে ডঈঈ-এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ, শিশু ও নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, বিনামূল্যে রক্তে শর্করা (জইঝ) পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং বিশেষজ্ঞ পুষ্টি পরামর্শ প্রদান করা হয়।











