বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলায়তনে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মনির হোসেন সজিব এর সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা, বক্তব্য রাখেন ডা: মো: ফেরদাউস ইসলাম, বামনা থানা প্রতিনিধি এসআই মোঃ সানাউল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান সহকারী মুহাঃ রফিকুল ইসলাম, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আজাদুল হক হিমু, বামনা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, ডৌয়াতলা ইউনিয়ন ভারপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় কুমার হাওলাদার, বুকাবুনিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ শাহিন প্রমূখ। ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআর) মো: রফিকুল ইসলাম।
পরিকল্পনা সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মূল লক্ষ্য, মাঠপর্যায়ের কর্মপদ্ধতি এবং শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম নিখুঁত ও সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মনির হোসেন সজিব বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে নির্ধারিত বয়সী উপজেলার প্রতিটি শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য অভিভাবকদের সচেতন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৮ জুন রবিবার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একযোগে উদযাপিত হবে। বামনা উপজেলায় এই ক্যাম্পেইন সফল করতে সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। সভায় হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। বামনা উপজেলায় মোট ৯৭টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ৬-১১মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ১টি ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ১টি ক্যাপসুল।